মূল কনটেন্টে যান

রিফান্ড নীতি

সর্বশেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬

কোর্সের রিফান্ড

  • কেনার ৭ দিনের মধ্যে এবং কোর্সের ৩০%-এর কম সম্পন্ন করে থাকলে রিফান্ডের আবেদন করতে পারবেন।
  • কোর্স পেজে যা বলা হয়েছে তার সাথে কোর্সের বড় অমিল থাকলে, বা প্রযুক্তিগত সমস্যার কারণে কোর্স ব্যবহার করতে না পারলে, ৭ দিনের পরেও আবেদন বিবেচনা করা হবে।
  • একই কোর্স ভুল করে দুবার কিনলে বা টাকা কেটে নেওয়ার পরও কোর্সে প্রবেশাধিকার না পেলে পুরো টাকা ফেরত দেওয়া হবে।
  • ফ্রি কোর্স, কুপনে বিনা মূল্যে পাওয়া কোর্স, এবং যেসব লাইভ ক্লাস বা পরীক্ষা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে সেগুলোর জন্য রিফান্ড প্রযোজ্য নয়।

শিক্ষকের প্যাকেজ (সাবস্ক্রিপশন)

প্যাকেজের মূল্য সাধারণত ফেরতযোগ্য নয়। তবে ভুল করে দুবার পেমেন্ট হলে, বা পেমেন্ট সফল হওয়ার পরও প্যাকেজ চালু না হলে, টাকা ফেরত দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন

  1. যোগাযোগ পেজ থেকে আপনার মোবাইল নম্বর, কোর্সের নাম, পেমেন্টের তারিখ/ট্রানজেকশন আইডি ও কারণ লিখে আবেদন করুন।
  2. আমরা সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে সিদ্ধান্ত জানাই।
  3. অনুমোদিত রিফান্ড যে মাধ্যমে পেমেন্ট করেছিলেন (বিকাশ বা কার্ড/ব্যাংক) সেই মাধ্যমে ফেরত যায়; গেটওয়ে অনুযায়ী টাকা পৌঁছাতে ৭–১০ কর্মদিবস লাগতে পারে।

রিফান্ড হলে সংশ্লিষ্ট কোর্সে আপনার প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়।